1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২ ডাকাত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

এসময় ডাকাতদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক সহ চার পুলিশ আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্হায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি জোতগাজী মোড়ের চুরিমালা ঘাট নামক স্হানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল গ্রামের ফজলুর রহমানের ছেলে মফিজুল ইসলাম মাসুদ (৪০) ও ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে ফারুক হোসেন (৩৮)।

বেলা সাড়ে ১১টায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, ছলিমপুর ইউনিয়নের ভারইমারি জোতগাজী মোড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ডাকাতরা।

এসময় ওই ককটেল বিস্ফোরণ হলে আমিসহ ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খাঁন, তিন কনেস্টবল শাহজাহান আলী, সামিউল ইসলাম, গৌতম কুমার আহত হয়।

একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় তাদের গ্রেপ্তার করে। তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা একটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, একটি লোহার ঘর ভাঙা শাবল, ককটেল বোমার বিস্ফোরিত অংশ, একটি ধারালো ক্রিচ জব্দ করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আটক মাসুদের নামে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। এবং ফারুক এর নামে পাবনা, ঈশ্বরদীসহ ডাকাতি, হত্যাসহ আটটি মামলা রয়েছে। এ ব্যাপারেও একটি মামলা নথিভুক্ত হয়েছে। চিকিৎসা শেষে আদালতের মাধ্যামে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft