1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

দাবানলে যুক্তরাষ্ট্রে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৩০০, নিহত ৭৬

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা ১৩শ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে ভয়াবহ এই দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।

প্রথম দিকে নিখোঁজের সংখ্যা তিনশ বলে ঘোষণা করা হলেও এখন প্রতিদিনই তা বাড়ছে। শনিবারো ঘোষিত এ সংখ্যা ছিল এক হাজারের মতো।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানল শুরুর প্রায় এক সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। দাবানলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

এক সপ্তাহ আগে শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে বনাঞ্চল থেকে সৃষ্ট দাবানল দ্রুত দেশটির জনবসতিতেও ছড়িয়ে পড়ে। এর ফলে প্যারাডাইস শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। দাবানলে নিহতদের বেশিরভাগই প্যারাডাইস শহরের বাসিন্দা বলে জানানো হয়েছে। এখনও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় নি।

ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নির্বাপক বিভাগের মুখপাত্র স্কট ম্যাক্লিন বলেন, শহরটি ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ, কিছুই আর বাকি নেই তেমন। প্যারাডাইস শহরে তাণ্ডব চালনোর পর দাবানল আঘাত হানে ক্যালিফোর্নিয়ার আরেক সৈকত শহর মালিবুরে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনায় বনবিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজার দমকলকর্মী কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে বের করতেও কাজ করছে শত শত কর্মী।

দাবানলে অঙ্গরাজ্যের লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে। এর আগে ১৯৩৩ সালে লসঅ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কে ভয়াবহ দাবানলে ২৯ জন নিহত হয়েছিল। চলমান দাবানলের ক্ষয়ক্ষতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের অব্যস্থাপনাকে দায়ী করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft