1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধার জেলা প্রশাসক ধাপেরহাট পালানপাড়ার জেলে পরিবারের বাড়ী-ঘর পরিদর্শন করলেন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট পালানপাড়া গ্রাম পরিদর্শন করলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংখ্যালঘু জেলে পরিবারের বাড়ী-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ করার অভিযোগ সত্য না নিছক একটি গুজব তা তিনি সরেজমিনে দেখতে শুক্রবার এসেছিলেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন, জেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি সুর্য বকশী, উপজেলা কমিটির সভাপতি কুঞ্জু মোহন কুশু, সাধারণ সম্পাদক প্রভাত অধিকারী, ইউনিয়ন কমিটির সভাপতি বিপ্লব কর্মকার, সাধারণ সম্পাদক উজ্জল সাহা, স্থানীয় জন প্রতিনিধি, পুলিশ প্রশাসন, মিডিয়াকর্মীসহ শতাধিক এলাকার নারী-পুরুষ। ঘটনাস্থল সরেজমিনে দেখে উপস্থিত মানুষের সামনে জেলা প্রশাসক বললেন, একটি বিশেষ মহল সংখ্যালঘুর বাড়ী ঘরে অগ্নিসংযোগ ভাংচুরের মিথ্যা গুজব ছড়াচ্ছে। সবাই সজাগ থাকবেন গুজুবে কান দিবেন না। অহেতুক কেউ এলাকার শান্তি নষ্টের চেষ্টা করবেন না। আদালত সবার উপরে, আমরা কেউ আইনের উর্দ্ধে নই। যাদের বাসস্থান নেই আমরা তাদের স্থানীয় আবাসন প্রকল্পে থাকার ব্যবস্থা করে দিব। এছাড়াও তিনি চেয়ারম্যান ও পুলিশকে বলে দেন আপনারা সবসময় নজর রাখবেন এখানে যেন আইন শৃংখলার কোন অবনতি না হয়।  উল্লেখ্য, গত বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু অসহায় জেলে পরিবারগুলো তাদের বাড়িঘর ফেরতসহ ক্ষতি পূরণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!