1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সেনা সমাবেশ ঘটানোর ব্যাপারে আমেরিকা ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে হুঁশিয়ার করে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিখা জাখারোভা এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তিনি শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটো ও আমেরিকা ধীরে ধীরে পূর্বদিকে অগ্রসর হচ্ছে এবং রাশিয়ার সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে।

তিনি রাশিয়ার সীমান্তবর্তী যেসব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে এবং ন্যাটোর সেনা মোতায়েন করা হয়েছে সেসব দেশের নামও উল্লেখ করেন। জাখারোভা বলেন, পোল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, রুমানিয়া, বুলগেরিয়া, ইতালি, ব্রিটেন ও বেলজিয়ামে ন্যাটোর ঘাঁটি ও সেনা রয়েছে।

এ ছাড়া, রাশিয়ার গ্যাস ইউরোপে পৌঁছে দেয়ার জন্য ‘নর্ড স্ট্রিম-২’ নামের যে গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ চলছে সে সম্পর্কেও কথা বলেন মারিয়া জাখারোভা।

তিনি বলেন, এই গ্যাস পাইপ লাইনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে আমেরিকা যে হুমকি দিয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বর্তমানে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করে রাশিয়া। তবে ইউক্রেনের সঙ্গে সম্পর্কে উত্তেজনা বিরাজ করায় বাল্টিক সাগরের ভেতর দিয়ে জার্মানি হয়ে ইউরোপের অন্যান্য দেশ গ্যাস রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছে মস্কো। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়া বছরে ৫,৫০০ কোটি ঘনমিটার গ্যাস ইউরোপে রপ্তানি করতে পারবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft