1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন

একদিন ভারতের লালকেল্লায় ইসলামের পতাকা উড়াব: পাক মন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন দিন দাপট দেখালেও লালকেল্লায় লাল পতাকা উড়াতে পারেনি বামেরা। অদূর বা সুদূর ভবিষ্যতেও সেই সম্ভাবনার কথা দেখা যায় না।

কিন্তু ভারতের রাজধানী শহর দিল্লির লালকেল্লায় ইসলামের সবুজ পতাকা উড়ানোর হুমকি দিলেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান।

উল্লিখিত ব্যক্তি আলি মোহাম্মদ খান পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। সম্প্রতি কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাক মন্ত্রী আলি মোহাম্মদ খান।

আন্তর্জাতিক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি কিছুদিন আগে বলেছিলেন পাক প্রশাসনের নিজেদের চারটি প্রদেশ সামাল দেওয়ার ক্ষমতা নেই। ফের কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যুক্ত হলে ইসলামাবাদের চাপ বাড়বে। এই অবস্থায় কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি তুলেছিলেন পাক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি।

এই বিষয়ে পাক মন্ত্রী আলি মোহাম্মদ খান বলেছেন, ‘সমগ্র কাশ্মীর পাকিস্তানের। কারণ ভারত-পাক খেলার সময় কাশ্মীরের সকলে পাকিস্তানকে সমর্থন করে।’ পাকিস্তানের চার প্রদেশ এবং কাশ্মীর খুব ভালো করেই ইসলামাবাদ শাসন করতে পারবে বলে দাবি করেছেন আলি মোহাম্মদ খান।

একই সঙ্গে তিনি বলেছেন, ‘একদিন দিল্লির লালকেল্লাতেও আমাওরা ইসলামের সবুজ পতাকা উড়াব। ইনশাল্লা।’

শুধু ভারতের লালকেল্লা দখল করেই ক্ষান্ত থাকতে নারাজ পাক মন্ত্রী। সমগ্র বিশ্বে পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করার স্বপ্নও তিনি দেখছেন। আলি মহম্মদ খান বলেছেন, ‘একদিন ক্ষমতাবলে আমেরিকাকেও ছাড়িয়ে যাবে পাকিস্তান। তখন সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ ক্ষমতা পাকিস্তানের হাতে থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft