1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষায় পুরো জাতি ইসির দিকে তাকিয়ে আছে: ইসি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পুরো জাতি নির্বাচন কমিশনের (ইসি) দিকে তাকিয়ে আছে। আমরা জাতির সে প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা চাই, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন।’

নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন নির্বাচন কমিশনার।

তিনি এ সময়, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগ ভাবে করার পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।

শাহাদত হোসেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আইনের আশ্রয় নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তেব্য ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক বলেন, নির্বাচন সংক্রান্ত সকল কাজ আইনানুগ ভাবে করতে হবে ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তিনি বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা হলে কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft