1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

খাশোগি হত্যা: মৃত্যুদণ্ডের মুখোমুখি ৫ সৌদি কর্মকর্তা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের প্রসিকিউটর বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে সৌদি আরবের পাঁচ সরকারি কর্মকর্তা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি।

ওই প্রতিবেদনে সৌদি আরবের প্রসিকিউটরের বরাত দিয়ে জানানো হয়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে জামাল খাশোগির খুনের সঙ্গে জড়িত ওই পাঁচজনের সর্বোচ্চ সাজা হতে পারে। খবর এএফপি’র।

সৌদি রাজ-পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে সৌদি আরবের প্রসিকিউটর এক বিবৃতিতে জড়িতদের সর্বোচ্চ সাজার ঘোষণা দিয়েছেন।

স্বেচ্ছা নির্বাসিত এই সাংবাদিককে কীভাবে হত্যা করা হয়, সেসম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল প্রসিকিউটরের কার্যালয়। এতে বলা হয়, প্রথমে শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়। তবে তার মরদেহ কোথায় রয়েছে সেব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানায়নি সৌদি।

প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, হত্যাকাণ্ডের পর কনস্যুলেটের বাইরে তুর্কি এক এজেন্টের কাছে সাংবাদিক খাশোগির খণ্ডিত মরদেহ হস্তান্তর করা হয়। তবে খুনের ব্যাপারে যুবরাজ বিন সালমান কোনো তথ্যই জানতেন না বলে ওই মুখপাত্র দাবি করেন।

সৌদি গোয়েন্দাবাহিনীর উপ-প্রধান জেনারেল আহমেদ আল আসিরিই কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যার নির্দেশ দেন বলে ওই মুখপাত্র বলেন।

খুনের সঙ্গে অভিযুক্ত পাঁচজনের মৃত্যুদণ্ডের সাজার অনুরোধ জানিয়েছেন প্রসিকিউটর। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২১ জন কর্মকর্তা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন সাংবাদিক জামাল খাশোগি। বিয়ের প্রয়োজনীয় কাগজ সংগ্রহের জন্য ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft