
আমরাই পারি আমাদের নগরী পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরিবর্তন আজ থেকে শুরু নিউ ভাইয়ের হাত ধরে এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৬ নভেম্বর শুক্রবার সকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী পালিত হয়েছে।
নিউ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ এর নেতৃত্বে এ পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীতে প্রায় ২ শত জন সেচ্ছাসেবী অংশ গ্রহন করে।