1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

ক্ষমা না চাইলে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও: ছাত্রলীগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃশর্ত ক্ষমা না চাইলে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ ঘোষণা দেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোলাম রাব্বানী বলেন, ‘রাজপথে টিকতে না পেরে বিএনপি গুজবের আশ্রয় নিয়েছে। তারা সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারা হামলা করেছে ছাত্রলীগের পক্ষ থেকে এদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে।’

গোলাম রাব্বানী বলেন, ‘যারা হামলা করেছে সবাই বিএনপির ক্যাডার৷ কিন্তু মির্জা ফখরুল হামলাকারীদের সম্পর্কে বলেছেন, এরা ছাত্রলীগের হেলমেট বাহিনী। বিএনপি যদি এ হীন কাজের জন্য ক্ষমা না চায় তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে।’

ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে বানচালের চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছে।’

এ সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft