1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সাতদিন আগে থেকেই নির্বাচনি মাঠে সেনাবাহিনী থাকবে: ইসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ জানান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিনদিন অথবা সাত থেকে দশদিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।

একই সময়ে এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‌্যাব মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সকালে ইসিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এজন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসি সচিব বলেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে সেনাবাহিনী তাদের নির্বাচনী দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, একই অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না। কেউ যদি নির্বাচনকে ভণ্ডুল করতে চায় তবে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য ইসি কমিশনার মাহবুব তালুকদার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এ সময় রাজনৈতিক দলগুলোর মনোনয়নে তৃণমূলের মতামত নিয়ে করা হয়নি বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।

উল্লেখ্য, সরকারের সাথে সংলাপের সময় থেকেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। এতদিন পর্যন্ত এ বিষয়ে কিছু না বললেও এই প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানালো নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft