1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

নির্বাচনের তারিখ আর না পেছাতে ইসিকে অনুরোধ করা হয়েছে: এইচ টি ইমাম

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি আচরণবিধি লঙ্ঘন করেছে, এই ঘটনাকে নির্বাচনী সহিংসতা হিসেবে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিতে এবং নির্বাচনের তারিখ না পেছাতে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, ‘এই নিয়ে তিন বার নির্বাচন পেছানো হলো, আর নয়। একদিনও নয়। এক ঘণ্টার জন্যও নয়।’

তিনি আরো বলেন, ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছিল। তখন দেশি-বিদেশি প্রচুর পর্যবেক্ষক এসেছিলেন। তাদের কিন্তু বড়দিন বা থার্টিফার্স্ট উৎসব আটকে রাখেনি। যাঁরা আসেন তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নেন।

তিনি আরও বলেন, ‘তবে একটি ব্যাপারে আমার খুব হাসি পেয়েছে-বিএনপি মহাসচিব বলেছেন, বিদেশিরা আসবে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আছে। আমি একটা প্রশ্ন করছি, পৃথিবীর এমন কোনো দেশ আছে কিনা যেখানে বিদেশিদের সুযোগ-সুবিধা দেখে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করে? আমরা স্বাধীন দেশ, আমরা আমাদের সুযোগ মত নির্বাচনের তারিখ ঠিক করব। আমরা দেখব, যে ডিসেম্বরের পরে গেলে কী কী অসুবিধা হতে পারে।’

১ জানুয়ারির পর অনেক নতুন ভোটার হবে। তারা রিট করলে, নির্বাচন ভন্ডুল হয়ে যাবে বলে মন্তব্য করেন এইচ টি ইমাম। তিনি আরও বলেন, বছরের প্রথমে ছাত্র ছাত্রীদের বই দেওয়া, বিশ্ব ইজতেমা আছে। এসবের মধ্যে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচন পেছানো হলে নির্বাচন নসাৎ হতে পারে।

নয়াপল্টনে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, একদিকে শান্তির কথা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে অগ্নি-সন্ত্রাস করছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে।

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘটিত সহিংস ঘটনা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা ইসির প্রতি দাবি জানিয়েছেন।

তিনি দাবি করেন, মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুজন নিহত হওয়ার ঘটনা নির্বাচন সংক্রান্ত নয়। দুই গাড়িতে প্রতিযোগিতা করতে গিয়ে ওই প্রাণহানির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার সময় ধানমন্ডিতে লোক সমাগম হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, গণভবনে কোনো নির্বাচন সংক্রান্ত কাজ হয়নি। আওয়ামী লীগের নির্বাচনী কর্মকাণ্ড ধানমন্ডিতে হয়েছে। সেখান থেকে দোয়া নিতে অনেক দলের সভাপতির কাছে গণভবনে গিয়েছেন।

ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন রশিদুল আলম, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মশিউর রহমান, ফজিলাতুন্নেসা বাপ্পী, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft