1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

পলাশবাড়ীতে প্রার্থীদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণার ব্যানার, পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলতে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ১৪ই নভেম্বর বিকাল হতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলাশবাড়ী উপজেলার সদরে প্রার্থীদের প্রচার-প্রচারনার সকল ধরনের ব্যনার, ফেস্টুন,পোস্টার নামিয়ে ফেলতে দেখা যায় গ্রাম পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মচারীদের কে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচার সামগ্রী রয়েছে তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর এসব নামাতে হবে নিজ খরচে। এ সময়ের মধ্যে নামানো না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ঘোষণা দেওয়া হয়।

ইসির এ ঘোষণার পরে নিজ উদ্যোগে এসব অপসারণ না করায় আজ বুধবার বিকাল হতে পলাশবাড়ী সদরের বিভিন্ন স্থানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ব্যানার, পোষ্টার,বিলবোর্ড,ফেস্টুন অপসারণ করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালণায় সহযোগীতা করেন থানার এস আই সঞ্জয় কুমার ও সঙ্গীয় ফোর্স।

এর আগে এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় এ আসনে এ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে পরিচালণায় উপজেলা প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft