
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের ক্ষমতা বৃদ্ধিকরণে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে গতকাল ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিনব্যাপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের ইউনিয়ন পরিষদে দায়িত্ব – কর্তব্য ও ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শুরু করেছে। পলাশবাড়ী উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। এসময় শরিক এর জেলা সম্বনয়কারী সালমা খাতুন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবদুস সবুর মিঞা উপস্থিত ছিলেন।
বিআরডিবি কর্মকর্তাগণ গত জুলাই মাস থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও সচিবদের প্রশিক্ষণ প্রদান করছেন। এ পর্যন্ত জেলার ৮২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও সচিবদের ওয়ার্ড সভা এবং উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করার প্রশিক্ষণ পেয়েছেন। বিআরডিবির পরবর্তীতে আর্থিক ব্যবস্থাপনা,স্থায়ী কমিটি,বাজেট ব্যবস্থাপনা,পাবলিক প্রকিউরমেন্ট,তথ্য অধিকার আইন,পাচশালা পরিকল্পনা, ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
উল্লেখ্য,গত ২৫ অক্টোবর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বরিশাল ও গাইবান্ধা জেলার ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম শুরু করেছে। হেলভেটাল সুইসই ইন্টারকোআপারেশন ২০০৬ সাল থেকে এসডিসির পক্ষে শরিক প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। শরিকের চতুর্থ ও শেষ পর্যায়ে লক্ষ্য হচ্ছে পরবর্তী ভালশিখন গুলো প্রতিষ্ঠাকরণ করা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের বিকেন্দ্রীভূত প্রশিক্ষণের একটি পরীক্ষা করার জন্য ‘শরিক ‘জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কে সহায়তা করছে।এই উদ্যোগ সফল হলে সরকার ভবিষ্যৎ সংস্কারের ক্ষেত্রে বিকেন্দ্রীভূত প্রশিক্ষণের বিষয়টি বিচণায় আনবেন।