1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গোবিন্দগঞ্জে কিশোর কালু হত্যার ক্লু উদঘাটনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিহাদ বাবু ওরফে কালু (১৪) নামে এক কিশোর হত্যার রহস্য উদঘাটন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি চিহৃ করে দ্রুত আসামী গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠ থেকে স্থানীয় ওয়ার্কার্স পাটি, জাতিয় কৃষক সমিতি ও যুবমৈত্রীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বন্দরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে গোবিন্দগঞ্জ রোডে রিক্সা ষ্টান্ডে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্পাদক ও নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লা, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, শাহ আলম সরকার সাজু, আলমগীর হোসেন, জাতিয় কৃষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবমৈত্রী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, স্থানীয় যুবমৈত্রী নেতা রেজাউল করিম ও কৃষক নেতা জহুরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু হত্যা বেড়েই চলছে। অতীতে যেসব শিশু হত্যা হয়েছে তাদের বিচার না হওয়ায় এসব হত্যা কান্ড থামছে না। তারি ধারাবাহিকতায় নিহাদ বাবু ওরফে কালু নামে এই কিশোর হত্যার শিকার হয়েছে। খুনি যেই হোক তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার দাবী করা হয়েছে এই মানববন্ধন কর্মসূচি থেকে। কালু হত্যা কান্ডের ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কোন ক্লু উদঘাটন করতে না পারায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে তদন্ত অব্যাহত ভাবে চলছে।
উল্লেখ্য, ৬ নভেম্বর পিতার সাথে মহিমাগঞ্জ বন্দরে এসে কালু রাতে নিখোঁজ হয়। পরের দিন সকালে বাড়ীর পাশে খালের উপর তার লাশ পাওয়া যায়। নিহত কালু মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft