1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মাধ্যমে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া সদর আসনের দলীয় মনোনয়ন ফরম কিনলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনস্থ দলের প্রধান কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের কাছ থেকে তারা মনোনয়ন ফরম কিনেন।

ফেনী-১ আসনের জন্য কিনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বগুড়া সদর আসনের জন্য কিনেন নজরুল ইসলাম খান। বগুড়ার আরেকটি আসন থেকে বেগম জিয়ার মনোনয়ন কিনবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এর আগে, রবিবার বিকালে সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। এটা সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মনোনয়নপত্র পূরণ করে ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে হবে বলেও জানান তিনি।

ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা আর মনোনয়নপত্র জমা দেয়ার সময় দিতে হবে ২৫ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft