1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

জোড়া গোল করেও বার্সাকে জেতাতে পারলেন না মেসি

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

মেসি জোড়া গোল করেছেন আর বার্সা জেতেনি এমন দৃশ্য কখনোই দেখেনি ফুটবল বিশ্ব। কিন্তু এই ঘটণাও ঘটল এবার। রবিবার রাতে স্প্যানিশ লিগের দল ‘রিয়াল বেটিস’র সাথে সাথে মেসির জোড়া গোলের পরেও পরাজিত হতে হল বার্সেলোনার।

বার্সেলোনাকে তাদের ঘরের মাঠেই মেসির প্রত্যাবর্তনের রাতে ৩-৪ গোলের ব্যবধানে হারালো মাঝারি মানের দলটি। খবর এএফপি’র।

যদিও এই হারে পয়েন্ট টেবিলে কোন রদবদল হয়নি।পূর্বের শীর্ষ স্থান এখনো কাতালানদের দখলে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রবিবার প্রথমার্ধের শুরুতে বার্সার খেলায় ছিল আলস্যের ছাপ! আক্রমণ আর গতিতে স্বাগতিকদের তুলনায় অনেক এগিয়ে ছিল বেটিস। গোলরক্ষক টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথম ১৫ মিনিটেই দুই গোল হজম করতে হত মেসির দলকে!

টের স্টেগেন অবশ্য শেষপর্যন্ত ঠেকিয়ে রাখতে পারেননি বেটিসকে। উইলিয়াম কারভালহোর পাস ধরে জুনিয়র ফিরপোর গোলে ২০ মিনিটে পিছিয়ে পরে কাতালানরা।

পিছিয়ে পরে আড়মোড়া ভাঙ্গে বার্সার। ২৫ মিনিটে সমতাসূচক গোল প্রায় পেয়েই গিয়েছিল স্বাগতিকরা। চোট সেরে ওঠা অধিনায়ক মেসির ফ্রি-কিক থেকে পাওয়া বলে ভলি করেছিলেন ক্লেমেন্ট ল্যাংলে। কিন্তু অতিথি গোলরক্ষকের দক্ষতায় সে যাত্রায় সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

বার্সার আক্রমণে অবশ্য খেই হারায়নি বেটিস। উল্টো পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেছ। বার্সা ডিফেন্ডারদের ব্যর্থতার সুযোগ নিয়ে ৩৪ মিনিটে অতিথিদের আরও এগিয়ে নেন জোয়াকুইন সানচেজ।

ম্যাচের ৬৮ মিনিটে মেসির পেনাল্টিতে একটি গোল শোধ দেয় বার্সা। বেটিস ডি-বক্সে জর্ডি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে লিগে নিজের অষ্টম গোলটি করেন অধিনায়ক।

সেই গোলে ভাগ্য আরও খারাপ হয় বার্সার। ম্যাচের ৭৩ মিনিটে বেটিসের আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোর শট টের স্টেগেনের হাত গলে জালে জড়ালে হার চোখ রাঙাতে থাকে বার্সাকে।

সেই অবস্থায় ম্যাচ জমিয়ে তোলেন আর্তুরো ভিদাল। ম্যাচের ৭৯ মিনিটে বদলি নামা এ চিলিয়ান মিডফিল্ডারের গোলে ব্যবধান ৩-২ হলে ম্যাচ জমে ওঠে।

কিন্তু স্বাগতিকদের উত্তেজনায় দ্রুতই জল ঢেলে দেয় বেটিস। ৮১ মিনিটে দুই হলুদ কার্ড দেখে ইভান রাকিটিচ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। সেই সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিট পর কানালেস গোল করলে মৌসুমের চতুর্থ পরাজয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

অতিরিক্ত সময়ে মেসি আরেকটি গোল পরিশোধ করেও তাই হার এড়াতে পারেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft