1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

‘সংসদ নিবার্চনে ইভিএমের কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা ইসির’

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেসব কেন্দ্র সেনাবাহিনীকে দিয়ে পরিচালনা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বিকেল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি সচিব এই পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেসব কেন্দ্রে কারিগরি সহায়তা ও নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। তবে ইসিতে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তারা সম্মতি দিলে আমরা তাদের ব্যবহার করব।’

হেলালুদ্দীন আহমদ বলেন, এটা একটা টেকনিক্যাল বিষয়। এ ছাড়া আস্থারও একটি বিষয় আছে। এসব বিষয়কে ভেবে আমরা এই ধরনের পরিকল্পনার কথা ভাবছি।

ইসি সচিব আরো বলেন, আমরা যদি সেনাবাহিনীকে অনুরোধ করি এবং তারা যদি রাজি হয় তাহলে কিন্তু ইভিএম ব্যবহারের কেন্দ্রগুলোতে তাদের দ্বারা পরিচালনা করা হবে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন কমিশনাররা এই সিদ্ধান্ত নিবেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ওই সমস্ত কেন্দ্রগুলোয় যেসব সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে তাদের আগে থেকে ইভিএম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের কেন্দ্রগুলোতে নিয়োগ দেওয়া হবে।

যদিও এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইভিএমে কোনোভাবেই কারচুপি করা সম্ভব না। এবং ইভিএম ব্যবহারের ফলে আইনশৃঙ্খলাবাহিনীও কম ব্যবহার করা লাগবে। কারণ, এখানে ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার সুযোগ নেই। এক ব্যক্তির ভোট অন্যজন দিতে পারবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft