1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

এবার তাজমহল মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ নিষিদ্ধ করল হিন্দুত্ববাদী সরকার

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

এবার তাজমহলের অভ্যন্তরে অবস্থিত মসজিদে মুসলমানরা আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না।

৫ নভেম্বর, মঙ্গলবার আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এক বিবৃতিতে জানায়, এখন থেকে তাজমহলের অভ্যন্তরীণ মসজিদে স্থানীয়দের জুমার নামাজ আদায় করা ছাড়া আর কোনো নামাজ আদায় করা যাবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মূলত গত জুলাই মাসে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশই এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা হল।

এই সিদ্ধান্তের মাধ্যমে অস্থানীয় মুসলমানদের জন্য যেকোনো সময় তাজমহলের অভ্যন্তরীণ মসজিদে নামাজ আদায় করায় নিষেধাজ্ঞা আরোপ করা হল।

স্থানীয় মুসলমানরা শুধু সপ্তাহের একদিন, শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে বিনা টিকিটে তাজমহল প্রাঙ্গনে প্রবেশ করে জুমার নামাজ আদায় করতে পারবেন। এরপূর্বে স্থানীয়রা এই সুবিধার পাশাপাশি যেকোনো দিন এই স্থানে টিকেটের বিনিময়ে প্রবেশ করে নামাজ আদায় করতে পারতেন।

এর আগে গত ৩ নভেম্বর, রবিবার এএসআই কর্তৃপক্ষ মসজিদের ওজুর জায়গাকে তালাবদ্ধ করে দেয়। এতে পূরাকীর্তিটি দেখতে আসা অনেক মুসলিম পর্যটক তাদের অসন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে এএসআই আরও জানায়, শুধু শুক্রবার মসজিদের ইমাম ও অন্যান্য স্টাফরা এতে প্রবেশ করতে পারবেন।

তাজমহল ইন্তেজামিয়া কমিটির প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহীম হোসাইন যায়েদী তার প্রতিক্রিয়ায় বলেন, মসজিদে নামাজ বন্ধ করে দেওয়ার কোনো কারণই নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য, উভয় পর্যায়েই সরকারের মধ্যে মুসলিম বিরোধী চিন্তা কাজ করছে।

এর আগে এ বছরের জানুয়ারীতে আগ্রার এডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট সকল বহিরাগত মুসলমাদের জন্য শুক্রবার আগ্রার তাজমহলের অভ্যন্তরীণ মসজিদে জুমার নামাজ আদায় নিষিদ্ধ করে আদেশ দিয়েছিলেন। তখন অভিযোগ করে বলা হয়, বহিরাগত মুসলমানরা এই সুযোগে বিনা টিকেটে তাজমহলে প্রবেশ করে তাজমহল পরিদর্শনের সুযোগ গ্রহণ করছে।

সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি আপিল হলেও রায়ে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখা হয়।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের অর্ন্তভূক্ত মুঘলদের সাবেক রাজধানী আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপনাটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft