1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‘মাতৃ ও শিশুমৃত্যু’ হার সহনীয় পর্যায়ে আনতে দক্ষ মিডওয়াইফ গড়ে তোলা প্রয়োজন : রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘মাতৃ ও শিশুমৃত্যু’ হার কাঙ্খিত পর্যায়ে নামিয়ে আনতে দেশে আরো অধিক সংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফ গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন,জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দক্ষ মিডওয়াইফদের মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যু হার বহুলাংশে হ্রাস করা সম্ভব।
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে প্রদত্ত এক বাণীতে রষ্ট্রপতি এ কথা বলেন।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন,‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই’।
নিরাপদ মাতৃত্ব ও শিশু মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফ উল্লেখযোগ্য ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, মিডওয়াইফদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি দেশের প্রায় ১৬ কোটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকার মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতি বলেন, মাতৃমৃত্যু হ্রাস ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে পুরস্কৃত করেছে।
তিনি বলেন, প্রশিক্ষিত মিডওয়াইফ, শিক্ষিত মা ও পরিবারের সদস্যদের ভূমিকা শিশু মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের এবারের প্রতিপাদ্য ‘ধাত্রী, মা ও পরিবার: জীবনের অংশ’ সময়োপযোগী বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের সফলতা কামনা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!