1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ আজ দুপুরে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে শুক্রবার দুপুরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসপির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভাগের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানিয়েছেন, রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের গণআন্দোলনের আহ্বান আসবে।

জনস্রোত রুখতে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে উল্লেখ করে মিনু বলেন, সরকার ঐক্যফ্রন্টের জনসভা বানচাল করতেই এটা করেছে। প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি ও গ্রেপ্তার করছে। প্রচার কাজে বাধা দেয়া হচ্ছে। সমাবেশের মাত্র ১৪ ঘণ্টা আগে ১২টি শর্তে আমরা সমাবেশ করার লিখিত অনুমতি পেলাম। তারপরও জনসমাগম যেন কম হয় সেজন্য বাস বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম, সিলেট, ঢাকাতেও ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে এমনটি করা হয়েছিল।

তারপরও সমাবেশ সফল হবে এবং এখান থেকেই সুষ্ঠু নির্বাচনের গণআন্দোলন শুরু হবে বলেও আশাবাদি মিনু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft