1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

প্রধানমন্ত্রীত্ব ছাড়তে ড. মাহাথিরকে কোনো চাপ দিতে চাই না: আনোয়ার ইব্রাহীম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে দিতে তিনি ড. মাহাথির মোহাম্মদের উপর কোনো চাপ প্রয়োগ করতে চান না। কারণ হিসেবে তিনি জানান, ড. মাহাথিরকে দেশ পরিচালনায় আরো সময় দেয়া উচিত।

বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহীম এমনটি জানান।

তিনি বলেন, ‘কখন আমি প্রধানমন্ত্রীর অফিসে বসবো? আমি মনে করি এটি তখন ঘটবে যখন আমরা দুজনেই এর জন্য তৈরি হব। ড. মাহাথির তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার কথা বার বার পুনরাবৃত্তি করেছেন।’

‘আমি সাধারণত এ সম্পর্কিত প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাই, কারণ ড. মাহাথির কখন পদ ছেড়ে দিবেন এরকম চিন্তা ছাড়াই যাতে তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন আমি তাকে সেই সুযোগ দিতে চাই।’

এদিকে মালয়েশিয়ার Malaysian United Indigenous Party(Bersatu) চেয়ারম্যান ড. মাহাথির বলেছেন, যদিও আমার দল চায় আমি পুরো মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি কিন্তু আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী দুবছরের মধ্যেই পদত্যাগ করব।

অপরদিকে এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহীম মন্তব্য করেছেন, পাকতান হারপান ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিতে কিছুটা ঘটতি দেখা দিয়েছে।

গত শুক্রবার উত্থাপিত হওয়া মালয়েশিয়ার ২০১৯ সালের বাজেটে প্রাথমিক ভাবে ২.৮ শতাংশ ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আশা করা হচ্ছে বর্তমানে তা ৩.৭ শতাংশে পৌছাতে পারে।
যদিও মালয়েশিয়ার সরকার আশা করছে যে, ২০১৯ সালে ঘাটতি পরিমাণ ৩.৪ শতাংশ কমে যাবে।

‘আমাদের এমন নীতি নেয়া দরকার যাতে করে আমরা ক্রমান্বয়ে ঘাটতি পূরণ করতে পারি। তবে নাটকীয়ভাবে ঘটতি পূরণের কোনো দরকার নেই। কারণ তাতে করে উন্নয়ন থমকে যেতে পারে যা অর্থনীতির জন্য হুমকি স্বরূপ, আর এমনটি আমরা কেউই চাই না।’

‘এই কারণেই এখন এমনভাবে ঘাটতির পরিমাণ কমাতে হবে যাতে করে উন্নয়ন থমকে না পড়ে।’- শেষে ব্যাখ্যা দিয়ে আনোয়ার ইব্রাহীম এমনটি জানান।

সূত্রঃ মালয়েশিয়াকিনি ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft