1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে ঘরে ফিরব: ড. কামাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে দেশে গণতন্ত্র চলতে পারে না। এখানে এক ধরনের আইনের শাসনের অনুপস্থিতি চলছে।

তিনি বলেন, গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের জন্য আইন সমান। কিন্তু আজ সরকার যা ইচ্ছে তাই করছে, তারা আইনের তোয়াক্কা করছে। ফলে জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের সভাপতি ড. কামালা হোসেন বলেছেন, ‘দেশের মালিক জনগণ। অধিকার আদায়ের দেশের মানুষরা দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দিতে। আমরা জনগণকে দেশের মালিক করে তবেই ছাড়বো।

ড. কামাল হোসেন বলেন, ‘আজ যেখানে সেখানে গ্রেপ্তার করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে। একটা নির্বাচিত সরকার যদি এটা করতো তবে মেনে নেয়া যেতো কিন্তু একটা অনির্বাচিত সরকার কাউকে গ্রেপ্তার করতে পারে না। এর জবাব তাদের (সরকার) দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকার বলেছিল ৫ জানুয়ারির পর আরেকটা নির্বাচন দিতে হবে। কিন্তু তারা দিলেন না। একবছর, দুইবছর করে পুরো ৫ বছর ক্ষমতায় থাকলেন। এই সরকারের কথায় এক পয়সাও দাম নেই। ৫ জানুয়ারের নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ হয়েছে।’

ড. কামাল বলেন, ‘দেশের মালিক জনগণকে দাঁড়াতে হবে। শক্ত ভাবে দাঁড়াতে হবে। আপনার পায়ে হেটে এসে যেখাবে এখানে দাঁড়িয়েছেন সেভাবে জেলায় জেলায় দাঁড়াতে। আপনারা দেশের মালিক, আপনাদের দাঁড়াতেই হবে। দেশের মালিককে যেভাবে গ্রেফতার করা হচ্ছে সেটা একটা স্বাধীন দেশে হতে পরে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সমঝোতায় সঙ্কটের নিরসন না হলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না।

তিনি আরো বলেন, সরকার একদিকে সংলাপ করছে, অন্যদিকে গণগ্রেপ্তার করছে। প্যারোলে নয়, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আর কয়টা দিন আন্দোলন করবো, অপেক্ষা করুন সরকারকে জায়গা মতো পাঠিয়ে দিবো। সময় আমাদেরও নাই সরকারেরও নাই।’

মির্জা আব্বাস বলেন, ‘দেশে অত্যাচার, অনাচার, খুন-গুম, ডাকাতি সব পরিপূর্ণ করেছে সরকার। এসব থামাতে হবে। অন্ধকার রাতে আর কোনো গ্রেফতার হতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আমরা ক্ষমতা চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে।’

একই জনসভায় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান বলেন, ২য় দফা সংলাপে মুখের কথা নয়, প্রধানমন্ত্রী লিখিত অঙ্গিকার করতে হবে। আর সংসদ রেখে এদেশে কোনো নির্বাচন হবে না।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘যখন কোনো স্বৈরাচার সরকার প্রতিপক্ষের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় তখন বুঝতে হবে আমরা জয়ের মুখোমুখি।’

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে আমরা জয়ের মুখোমুখি। সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সরকার দূর্বল হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি প্রতিষ্ঠিত হবে এবং জয়লাভ করবে।’

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘যেখানে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব দেয়ার কথা সেখানে তিনি মিথ্যা মামলায় কারাগারে রয়েছে। অবিলম্বে তাঁর মুক্তির দাবি করছি।’

সরকার ২য় দফা সংলাপে ব্যর্থ হলে জাতীয় ঐক্যফ্রন্ট সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের সংলাপ ও আন্দোলন একসাথে চলবে।সরকার সংলাপে ব্যর্থ হলে সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।’

জনসভাকে কেন্দ্র করে সরকার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে অভিযোগ করে আলাল বলেন, ‘অনেক সময় গড়িয়ে গেছে, ১০ বছর চলে গেছে, নির্বাচনও ঘনিয়ে এসেছে তবুও সরকার এই জনসভাকে কেন্দ্র করে বাস, ট্রাকসহ সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, তারপরও জনসভার এই জনসমুদ্র প্রমাণ করে এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই।’

নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। তাছাড়াও দেশে কোন অর্থবহ নির্বাচন হবে না, জনগণও মেনে নেবে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর এ্যানীর সঞ্চালনায় জনসভায় গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাব হোসেন, বেগম সেলিমা রহমান, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক,হা বিবুর রহমান হাবিব, ড. সুকোমল বড়ুয়া, আব্দুল আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত আছেন।

এছাড়াও উপস্থিত আছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, তকদির হোসেন মো. জসিম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, কামরুদ্দিন এহিয়া খান মজলিস, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সহ-সভাপতি আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, জহুরুল ইসলাম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft