1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

সবার মতামত নিয়ে গণতন্ত্রের ধারবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার মতামত নিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বিকেলে গণভবনে ৮ ইসলামী দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে সরকারের যে সংলাপ চলছে তারই অংশ হিসেবে আজ ইসলামপন্থী কয়েকটি দলের সাথে আলোচনা চলছে।

এসব দলের মধ্যে রয়েছে ইসলামী ঐক্যজোট, মুসলিম লীগ, জাকের পার্টি, সম্মিলিত ইসলামী জোটসহ আরো কয়েকটি দল।

বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে তখনই এসব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

এই সংলাপের মাধ্যমে কী দাবি আদায় করতে চাইছে ইসলামী দলগুলো – এমন প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল রতিফ নেজামী জানান, নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে বিরোধী জোটগুলোর সাথে সরকারের দ্বন্দ্বের সমাধান খোঁজার উদ্দেশ্যে এই সংলাপ।

‘নির্বাচনকালীন সরকারের যে দাবি বা বিতর্ক তা সমাধানের লক্ষ্যে আইনগত ও সাংবিধানিক বিশ্লেষণের মাধ্যমে রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা বাঞ্ছনীয়।’

তিনি মন্তব্য করেন, এই বিষয়ে একটি স্থায়ী আইন করা প্রয়োজন যেন ভবিষ্যতে নির্বাচনের সময় এবিষয়ে কোনো বিতর্ক তৈরি না হয়।

ইসলামী দলগুলোর দাবি কী?
নেজামী বলেন, ‘সারা দেশে হাজার হাজার আলেম ওলামা মামলায় জর্জরিত, আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের এসব মামলা যেন প্রত্যাহার করা হয়।’

নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই দাবিও জানাবে ইসলামী দলগুলোর নেতারা।

নেজামী নিশ্চিত করেন, ইসলামী জোটগুলো এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছে।

‘প্রতিবেশী দেশ ভারতসহ আরো অনেক দেশে ক্ষমতাসীন সরকারের অধীনে বা সংসদ রেখেই নির্বাচন হওয়ার পদ্ধতি অনুসরণ করা হয়। আমাদের দেশেও ঐ পদ্ধতিই অনুসরণ করা উচিত বলে আমার মনে হয়।’

পরবর্তীতে নির্বাচনের সময় যেন এই প্রশ্নে আর বিতর্ক তৈরি না হয় সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারসহ একটি জাতীয় সনদ তৈরি করা যেতে পারে বলে মন্তব্য করেন নেজামী।

নির্বাচনের আগে কয়েকটি বিরোধীদলের সাথে সংলাপ সীমাবদ্ধ না রেখে সব রাজনৈতিক দলের সাথে পরিচালনা করার সিদ্ধান্তকেও ইসলামী ঐক্যজোটগুলোর পক্ষ থেকে সাধুবাদ জানান নেজামী।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft