1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা

সত্যিকারের মুসলিমরা পাশে থাকলে এরদোগান বিজয়ী হবেন: আল-কারযাভী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞ শেখ ইউসুফ আল-কারযাভী বলেছেন,তুরস্কের উন্নয়ন ঠেকানোর জন্য পশ্চিমা বিশ্ব বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।

‘International Union for Muslim Scholars’ (IUMS) এর চেয়ারম্যান আল-কারযাভী ৩ নভেম্বর শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত IUMS এর সাধারণ সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা হয়ত তাদের ষড়যন্ত্রে সফল হয়ে যেতে পারে কিন্তু প্রেসিডেন্ট এরদোগান এবং তার ভাইদের উপর মহান আল্লাহর সমর্থন রয়েছে।’

তিনি আরো বলেন, ‘যদি সত্যিকারের মুসলিমরা এরদোগানের পাশে থাকলে মহান আল্লাহ তায়ালা এরদোগানকে বিজয়ী করবেন।’

IUMS এর চেয়ারম্যান এসময় বলেন, ইসলামিক বিশ্ব বর্তমানে বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এরদোগানের নেয়া তুরস্কের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করে আল-কারযাভী বলেন, ‘তুর্কিরা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারণ তারা ইসলামিক জাতিসমূহকে রক্ষা করতে চায়।’

IUMS এর সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১,৫০০ জন ইসলামিক বিশেষজ্ঞ যোগ দিয়েছেন এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে।

এসময় IUMS এর নতুন চেয়ারম্যান, সেক্রেটারি জেনেরাল, ডেপুটি এবং সাধারণ সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আল-কারযাভী তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘খাসোগি বলেছিলেন তিনি কোনো বিরোধী ব্যক্তিত্ব নন, কিন্তু তারা তার কথা শোনেনি এবং তাকে হত্যা করেছে।’

‘খাসোগি যখন কনস্যুলেটে প্রবেশ করেছিলেন তখন তাকে কারাগারে প্রেরণ করা হতে পারে এই ভয়ে ভীত ছিলেন। কিন্তু তিনি কখনো চিন্তা করতে পারেন নি যে, সেখানে এমন লোকজন থাকতে পারে যারা তাকে হত্যা করবে এবং তারা সত্যিই তাকে হত্যা করেছে।’- শেষে আল-কারযাভী এমনটি বলেন।

সূত্রঃ মিডেল ইস্ট মনিটর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft