1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ৮ নভেম্বর, ইসির বৈঠকে সিদ্ধান্ত

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে

আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ওইদিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সভা শেষে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই কথা জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চোধুরী।

এর আগে বিকেল ৩টার দিকে শনিবারের মুলতবি সভা শুরু হয়। সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধিমালার অনুমোদন দেওয়া হয়।

ওই বৈঠকের পর পরই শুরু হয় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত আরেকটি সভা। সেই সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চোধুরী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। এজন্য শনিবার বিকেলে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠিও দেয়। আবারও সীমিত পরিসরে সংলাপের জন্য রবিবার আওয়ামী লীগের কাছে একটি চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার লক্ষ্যে ফের ছোট পরিসরে আলোচনায় বসতে আওয়ামী লীগ রাজি।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অগ্রগতি আছে, তারা চাইলে ছোট পরিসরে আবারও আলোচনা হতে পারে। সংলাপে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছে, আলোচনা হয়েছে। সভা-সমাবেশের অধিকারসহ অনেক দাবি মেনেও নেওয়া হয়েছে।’

এরই মধ্যে স্বল্প পরিসরে সংলাপ হওয়ার আগেই আজ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ঠিক করল নির্বাচন কমিশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft