1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

গাইবান্ধায় পদযাত্রা কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

দুনিয়ার মজদুর এক হও ” এ শ্লোগাণ কে সামনে রেখে
গাইবান্ধায় পদযাত্রা কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। ভোট ও ভাতের অধিকার আদায়, দুঃশাসন, জুলুম-লটপাটতন্ত্র প্রতিহত, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করা, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তদারকি সরকার গঠন, নির্বাচন কমিশন পুর্নগঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় এ কর্মসূচী পালন করে বাম গণতান্ত্রিক জোট। আজ ৪ নভেম্বর রবিবার সকালে জেলা শহরের নতুন ব্রীজ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে সবদলের মতামতের ভিত্তিতে তফসিল ঘোষণার পূর্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। বক্তারা, আওয়ামী লীগের দুঃশাসন, জুলুম-লটপাটতন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করে জনগনের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে এবং শাসকশ্রেণির দ্বি-দলীয় মেরুকরণের বাইরে জনগনের নিজস্ব শক্তির সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা জনগনের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পূর্নগঠন, সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা পেশীশক্তি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, নিয়মাতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ না হলে গণতন্ত্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। আরও একটি একতরফা নির্বাচন জনগন বরদাস্ত করবে।

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও জোটের জেলা সমন্বয়ক মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ (মার্কসবাদী) নেতা আবু রাহেন শফিউল্লাহ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft