1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শোকরানা সমাবেশ থেকে পিপার স্প্রেসহ আটক দুই

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ নভেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শোকরানা সমাবেশ থেকে পিপার স্প্রেসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শোকরানা সমাবেশ ঘিরে ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্যানে প্রবেশের বিভিন্ন গেটে আর্চওয়ে বসানো হয়েছে। সবাইকে দেহ তল্লাশি করে সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

সকাল সাড়ে ৯টার দিকে দেহ তল্লাশির সময় দুই যুবকের কাছ থেকে বিষাক্ত পিপার স্প্রে জব্দ করে ডিবি। পরে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমান মর্যাদা দেয়ায় এই শোকরানা সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। আল্লামা শাহ আহমদ শফীর পরিচালনাধীন আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এই সমাবেশের আয়োজক।

এতে সভাপতিত্ব করবেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft