1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংসার পরিচালনায় একজন মা একটা পরিবারের কেন্দ্র বিন্দু- পীরগঞ্জের মা সমাবেশে ড. শিরিন শারমীন

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা মিয়া ,পীরগঞ্জ( রংপুর)
জাতীয় সংসদের স্পীকার ও রংপুর- ৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন “ সংসার পরিচালনায় একজন মা একটা পরিবারের কেন্দ্র বিন্দু । একজন মা কেই রান্না বান্না , সন্তান প্রতিপালন সহ বহুমুখী কাজ করতে হয় । যে কারনে মায়েদের ঝুকিও অনেক । তাই বর্তমান সরকার মায়েদের কল্যানে বিধবা, দুস্থ, মাতৃকালিন ভাতা সহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন । এ ছাড়া মহিলারা যেন স্বাবলম্বি হতে পারে সে জন্য যোগ্যতানুযায়ী চাকুরি, সেলাই প্রশিক্ষন প্রদান সহ বিভিন্ন কর্ম সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে । দেশের মহিলাদের একটা রিবাট অংশ দেশের গার্মেন্টস সেক্টরে কাজ করছে, যার পরিমান প্রায় ৮০ লাখ । এ ক্ষত্রে মহিলারা যেন আরও দক্ষ হতে পারে সে জন্য পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মান করা হয়েছে । যাতে সেখানে লেখাপড়া ও জ্ঞানার্জনের মাধ্যমে মহিলাদের উপার্জনের সুযোগ সৃষ্টি হয় ।
স্পীকার রংপরের পীরগঞ্জে ৩ দিনের সফরের শেষ দিনে শনিবার উপজেলার পীরগঞ্জ মহিলা কারিগরি কলেজ চত্তরে অনুষ্ঠিত এক মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা গুলো বলেন ।
স্পীকার এ সমাবেশে দেশের তরুনদের স¤পর্কে বলতে গিয়ে তার বক্তব্যে বলেন, দেশের এক বিরাট অংশ তরুন সমাজ । তাই তরুনদের আধুনিক শিক্ষায় উন্নত করার লক্ষ্যে পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে ।যাতে তরুনেরা ক¤িপউটার প্রযুক্তিতে জ্ঞানার্জনের মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জনে সক্ষম হয় ।
স্পীকার দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, দেশের বর্তমান সরকারের গ্রহীত উন্নয়ন মুলক পদক্ষেপের কারনে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে । ফলে দেশের দারিদ্রতার হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে । পীরগঞ্জ সহ দেশের অনেক উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে । বিধবা ও বয়স্ক ভাতা সহ সকল সহায়তা কর্মসচীর টাকার পরিমান বৃদ্ধি করা হয়েছে । সমাবেশে  পীরগঞ্জ সহ দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকারকে সহযোগীতার জন্য সকলের প্রতি আহবান জানান ।
কলেজটির পরিচালনা কমিটির সভাপতি সাদিদ জাহান সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ন সচীব জাহাঙ্গীর আলম বুলবুল, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম ও জেলা আ”লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু প্রমুখ ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft