1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংলাপ ও আন্দোলন একসাথে চলতে পারে না: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যার মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে স্বাধীনতা নস্যাতের চেষ্টা হয়েছিল।

শনিবার বিকেলে রাজধানীতে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঐক্যফ্রন্টের নেতাদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরো বলেন, সংলাপ ও আন্দোলন একসাথে চলতে পারে না।

এদিকে ৭ নভেম্বরের পর কোনো রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘দীর্ঘ সময় সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ ইতিমধ্যে ৪ নভেম্বর ১৪ দলের সঙ্গে এবং ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে আমাদের সংলাপ আয়োজনের সময় ঠিক হয়ে আছে।’

জেল হত্যা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

মন্ত্রী আরো বলেন, ‘কেউ যদি সংলাপে অংশ নেওয়ার পরও জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোপনে নাশকতার ছক আঁকে তাহলে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই যে পরিস্থিতি মোকাবিলায় আমরা সচেতন আছি…আমরা তার সমুচিত জবাব দেব।’

একই অশুভ শক্তি ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং শুক্রবার অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft