1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাজপথ উত্তপ্ত হলে কারও জন্য শোভন হবে না: খন্দকার মাহবুব

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজপথ উত্তপ্ত হলে তা আমাদের কারও জন্য শোভন হবে না বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া তথা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশে নির্বাচন করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে রাখুন, বাংলাদেশের মানুষ যদি একবার জেগে ওঠে, তবে রাজপথ উত্তপ্ত হবো। তখন সেটা আমাদের কারও জন্য শোভন হবে না।

সংবিধানের আলোকে দুটি উপায়ে নির্বাচন হতে পারে এমন দাবি করে খন্দকার মাহবুব বলেন, ঐক্যফ্রন্টের যে সংলাপ, তার আলোচনা এখনও শেষ হয়নি। ঐক্যফ্রন্টের যে দাবি তা মানুষের জন্য, সংবিধানে মানুষের মৌলিক অধিকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন সংবিধান, সংবিধান।

আমিও বলছি বর্তমান সংবিধান অনির্বাচিত সংসদ সদস্য দ্বারা সংশোধিত করেছেন, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। তবুও সংবিধানে ১২৩ নম্বর অনুচ্ছেদ দেখুন, সেখানে দুটি উপায়ে সংসদ নির্বাচন হতে পারে। সেখানে সংসদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে সংসদ বহাল রেখে নির্বাচন হতে পারে। এরপরে সংসদ বাতিল হয়ে যাবে।

জানুয়ারি মাসের পরে নির্বাচন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতে আপনার কথাও থাকবে, আমাদের কথাও থাকবে। তখন সংসদ বহাল থাকবে না। সর্বজনস্বীকৃত একজনকে নির্বাচন কমিশনের প্রধান করে আপনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ ভোট দেবে।

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রবর্তনের জন্য আমরা করুণা চাচ্ছি না। আইন অনুযায়ী দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ ভোটে দেবে। সেই ভোটেই তাদের মুক্তি হবে। এখানে আমি একটি কথাই বলতে চাই, সংসদ বাতিল করে নির্বাচনে আসুন এবং একজন নিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন পরিচালনা করুন। নতুবা দেশে যে অরাজকতার সৃষ্টি হবে সেটা আপনার জন্য ও জনগণের জন্য মঙ্গল হবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft