1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

‘শোকরানা মাহফিল’ এর কারণে রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

সারাদেশে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমূল হক খান জানান, ‘আগামীকাল রবিবার জেএসসির ইংরেজি প্রথম পত্র আর জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হচ্ছে। রবিবারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে। অন্যান্য দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।’

পরীক্ষার আগের দিন শনিবার কেন এই সিদ্ধান্ত- জানতে চাইলে শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাকির হোসেন বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষা পেছানো হয়েছে।’

তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রবিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ‘শোকরানা মাহফিল’ থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।’

রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার ‘শোকরানা মাহফিল’ থাকায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল। এখন মন্ত্রণালয় পরীক্ষাই পিছিয়ে দিল।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওয়ায়ে হাদিসকে (তাকমীল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে সম্প্রতি আইন করেছে আওয়ামী লীগ সরকার।

সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে সারাদেশের ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীর পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শাহ আহমদ শফী।

উল্লেখ্য, বৃস্পতিবার সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft