1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়েছে খুদে টাইগাররা। ফাইনাল ম্যাচটি নেপালের এএনএফএ কমপ্লেক্স গ্রাউন্ডে শনিবার দুপুর সোয়া তিনটায় শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশের কিশোররা। বিরতির পর পাকিস্তান সমতায় ফেরে। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে বাংলাদেশ জয় তুলে নেয় ৪-৩ ব্যবধানে।

এর আগে ভারতকে নাটকীয়ভাবে পেনাল্টি শুটআউটে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আর দ্বিতীয় সেমিতে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শেষ দুইয়ে পা রাখে পাকিস্তান।

প্রথম সেমিতে ভারতের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতেছিল লাল-সবুজরা। তাই অপেক্ষাটা ছিল কে হতে যাচ্ছে ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী। সেটাও নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় সেমিতে। আয়োজক দেশ নেপালকে ৪-০ গোল ব্যবধানে হারিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়েছিল পাকিস্তান।

গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ ও নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। সেমিতে ভারতকে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাসুদ আনোয়ার পারভেজের শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বে ভারতকে ২-১ ও ভুটানকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করে নেপালকে একই ব্যবধানে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে পা রাখে পাকিস্তান।

মাত্র আড়াই মাস অনুশীলন করিয়ে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে উঠে কোচ মাসুদ আনোয়ার পারভেজের শিষ্যরা। সবশেষ ২০১৫ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছিল মেহেদী-উচ্ছ্বাসরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft