1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

ভারতের বিরোধীতা সত্ত্বেও কাশ্মীরের মধ্য দিয়ে চীন-পাকিস্তানের বাস পরিষেবা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবাদ আমলে নেয়নি পাকিস্তান। ভারতের অনুরোধে সাড়া দেয়নি চীনও। ভারতের বিরোধিতা সত্ত্বেও দিব্যি অর্থনৈতিক করিডরের কাজ চালিয়ে যাচ্ছেনে তারা।

তা-ও আবার পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে। যাকে ঘিরে দীর্ঘ টানাপড়েন চলে আসছে ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে এ বার আরও এক কদম এগোল ভারতের দুই প্রতিবেশি দেশ। ওই করিডরের উপর দিয়ে নিজেদের মধ্যে বাস পরিষেবা চালু করতে চলেছে তারা।

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমে সোমবার বিষয়টি সামনে এসেছে। তার পরই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে বাস পরিষেবা চালু করা যাবে না বলে ইসলামাবাদ ও বেজিংয়ের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে বাস পরিষেবার তীব্র প্রতিবাদ করছি আমরা। তথাকথিত ওই করিডরের উপর দিয়ে তো নয়ই। ইসলামাবাদ এবং বেজিংকে ইতিমধ্যেই তা জানিয়েছি আমরা।’

ভারত যে নিজেদের অবস্থান থেকে একচুলও নড়বে না, তা-ও নিশ্চিত করেছেন তিনি। ১৯৬৩ সালের চীন-পাকিস্তানের মধ্যে একটি সীমান্ত চুক্তি হয়।

যার আওতায় পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংযোগ গডে় তুলতে উত্তর কাশ্মীর এবং লাদাখের কিছুটা জায়গা ছেড়ে দেয় চীন।
অর্থাৎ উত্তর কাশ্মীরের উপর ভারতের অধিকার কার্যত অস্বীকার করে বেজিং।

সেই প্রসঙ্গ টেনে রবিশ কুমার বলেন, ‘ভারত সরকারের অবস্থানের কথা কারও অজানা নয়। চীন-পাকিস্তানের ওই সীমান্ত চুক্তি একেবারে বেআইনি এবং অবৈধ। ভারত সরকার কোনওদিনই সেটিকে বৈধতা দেয়নি। তাই পাক কাশ্মীরের উপর দিয়ে বাস পরিষেবা চালু করলে আমাদের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়।’

চলতি সপ্তাহের শনিবার থেকে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে বাস পরিষেবা চালু হবে। একটি বেসরকারি পরিবহণ সংস্থা তার দায়িত্বে রয়েছে। তারা জানিয়েছে, আপাতত লাহৌর থেকে পাক কাশ্মীর হয়ে চীনের জিনজিয়াং প্রদেশের কাশগড় পর্যন্ত সপ্তাহে চার দিন ছুটবে বাস। ইতিমধ্যে টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft