1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

পিটার্সবার্গ ট্রাজেডি: ভিকটিম ইহুদী পরিবারের সহেযাগিতায় মুসলিমরা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেন্ট পিটার্সবার্গের একটি উপাসনালয়ে অজ্ঞত বন্দুকধারী ব্যক্তির হামলায় গত মাসের ২৮ তারিখে ১১ জন ইহুদি ধর্মাবলম্বী নিহত হওয়ার পরে দেশটির মুসলিমরা নিহতদের পরিবারকে সহযোগিতা করার জন্য ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।

মুসলিমদের উদ্যোগে এ পর্যন্ত ১,১১০০০ মার্কিন ডলারের ফান্ড উঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মুসলিমদের পরিচালিত ফান্ড রাইজিং ওয়েব সাইট Launchgood.com এর উদ্যোগে এই ত্রাণ কার্যক্রমের পরিচালিত হচ্ছে।

ওয়েব সাইটিটির বিবৃতি মতে, ‘আমরা শয়তানকে ভালো কিছুর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে চাই। আমাদের বিশ্বাস আমাদেরকে অন্যদের সহযোগিতা করার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পৌঁছিয়ে দেয়ার জন্য পথ দেখিয়েছে।’

এদিকে, পিটার্সবার্গের ইসলামিক সেন্টারের প্রধান ওয়াসি মোহাম্মদ গত শনিবার একটি স্মৃতিস্তম্ভের নিকটে ঘোষণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের মুসলিমরা নিহত ইহুদি পরিবার সমূহকে সহযোগিতা করার জন্য এ পর্যন্ত ৭০,০০০ হাজার ডলারের ফান্ড সংগ্রহ করেছে।

তিনি এসময় বলেন, ‘আমরা শুধুমাত্র জানতে চাই যে, আপনাদের কি প্রয়োজন। যদি আপনাদের আরো অনেক অর্থের প্রয়োজন হয় তবে আমাদের বলুন। যদি আপনাদের নিরাপত্তার জন্য আরো অধিক লোকবলের প্রয়োজন পড়ে তবে আমরা আপনাদের পাশে রয়েছি।’

যুক্তরাষ্ট্রের Council on American-Islamic Relations (CAIR) চলতি মাসের ২৮ তারিখে উপাসনালয়ে হামলা চালিয়ে নিরীহ জনগণ হত্যার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

CAIR এর পিটার্সবার্গের পরিচালক জোহরা লাসানিয়া বিবৃতিটিতে বলেন, ‘আমরা উপাসনালয়ে জঘন্য এবং কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন এমন ভুক্তভোগী পরিবারসমূহের পাশে আমরা আছি।’

CAIR এর পিটার্সবার্গের প্রেসিডেন্ট সাফদার খাজা বলেন, ‘আমাদের প্রতিবেশীদের উপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাদের সাথে আমরা প্রতিদিনকার সুখ দুঃখ ভাগাভাগি করে নিই তাদের উপর এমন হামলা মেনে নেয়া যায় না।’

প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখ শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিল্‌ভেনিয়া রাজ্যের পিটার্সবার্গ শহরের একটি উপাসনালয়ে উন্মুক্ত গুলিবর্ষণ করে ১১ জন ইহুদিকে হত্যা করা হয়।
ইতোমধ্যেই পুলিশ আক্রমণকারী ৪৬ বছর বয়সী রবার্ট ব্রায়াসকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে।

সূত্রঃ ডেইলি সাবাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft