
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গাইবান্ধায় ৫ টি ফায়ার সার্ভিস ও উচ্চতর ইন্টারনেট কানেক্টিভিটির শুভ উদ্বোধন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফান্সিং এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ১ লা নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সকাল ১০ টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন কাজের সমাপ্ত প্রকল্প হিসাবে গাইবান্ধা জেলার ৫ টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার ৩য় পযায় প্রকল্পের অংশ হিসেবে গাইবান্ধা সহ ৩৫ টি জেলার ১ হাজার ১শ টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটির শুভ উদ্ভধন করেন। ৫ টি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনগুলো হল সাঘাটার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। পরে ভিডিও কনফান্সিং শেষে একটি র্যালী জেলা প্রশাসক কাযালয় থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে গিয়ে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোছাঃ রোখছানা বেগম, সিভিল সাজন ডাঃ শুকুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবি,এম সিদ্দিকুর রহমান, সরকারি- বেসরকারী বিভিন্ন কমকতা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।