1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

সোশ্যাল মিডিয়ায় ‘ক্রাইম পোস্ট’ রুখতে ৩,০০০ নতুন লোক নিয়োগ করবে ফেসবুক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

২২ জানুয়ারি, সুইডেনের আপসালা শহর। আচমকাই ফেসবুক ইউজারদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠল ফেসবুক লাইভ নোটিফিকেশন। নোটিফিকেশনে ক্লিক করতেই চালু হয়ে গেল ফেসবুক লাইভ। টেনে হিঁচড়ে এক তরুণীকে ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল তিন যুবক। তারপর ফেসবুক লাইভেই সেই তরুণীকে ধর্ষণ করল তারা।

১৬ এপ্রিল, আমেরিকার ক্লিভল্যান্ড। ফেসবুক লাইভে গুলি করে এক ব্যক্তিকে খুন করলেন স্টিভ স্টিফেন নামে ৩৭ বছরের এক যুবক।

এই দুই ঘটনাতেই ইউজারদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সেই লাইভ ভিডিও মুছে দেন ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু তাতেও ফেসবুকে ক্রাইম ভিডিও বা ছবি পোস্ট হওয়া বন্ধ হচ্ছিল না। সোশ্যাল প্ল্যাটফর্মকে যাত‌ে অপধারীরা এই ধরনের কাজে ব্যবহার না করতে পারে তার জন্য এ বার আরও শক্ত হাতে বিষয়টি সামলাতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে পোস্ট হওয়া সমস্ত ভিডিও এবং ছবি মনিটর করতে নতুন করে আরও ৩০০০ লোক নিতে চলেছে ফেসবুক। ২০১৮ সালের মধ্যেই এই পদ্ধতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে সংস্থা।

ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ জানান, ইতিমধ্যেই ফেসবুকের সমস্ত পোস্ট মনিটর করার জন্য ৪,৫০০ লোক রয়েছে। কোনও পোস্ট সম্পর্কে ইউজারদের থেকে রিপোর্ট পেলেই তাঁরা ব্যবস্থা নিয়ে থাকেন। সংস্থা যদি মনে করে, কোনও পোস্ট ফেসবুকের শর্ত মানছে না তা হলে ইউজারদের থেকে অভিযোগ না পেলেও ব্যবস্থা নেওয়া হয়।

তবে শুধু লোকবল বাড়িয়েই নয়, প্রযুক্তির আরও উন্নতি করে এই সমস্যা কী ভাবে রোখা যায় তাও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জুকেরবার্গ। বুধবার এই নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। লেখেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে দেখছি ফেসবুককে অনেকেই এই সমস্ত অপরাধমূলক কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। এটা খুবই দুঃখজনক। ফেসবুক কমিউনিটিকে রক্ষা করতে কাজ চলছে।’’সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!