1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া সৌদি ২ বোনের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়া সৌদি বংশোদ্ভূত দুই বোনের লাশ নিউইয়র্ক থেকে উদ্ধার করা হয়েছে।

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে শোরগোল না যেতেই এই ঘটনায় স্বভাবতই সন্দেহের তীর সৌদির দিকেই। খবর ডেইলি মেইল’র।

আগের দিন এই দুই বোনের মাকে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার জন্য চিঠি দিয়েছিল সৌদি দূতাবাস। তার পরদিনই তাদের লাশ পাওয়া যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিউইয়র্কের হাডসন নদীর তীরে ২৪ অক্টোবর মরদেহ দুটি পাওয়া যায়। নিহতদের একজন ১৬ বছর বয়সী টালা ফারিয়া, অপরজন ২২ বছর বয়সী রোটানা ফারিয়া।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। তবে লাশ উদ্ধারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ দুই বোনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য উদ্ধার করতে পারেনি নিউইয়র্কের পুলিশ।

দুই বোনের মৃতদেহ উদ্ধারের সময় টেপ দিয়ে একসঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মায়ের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন ওই দুই তরুণী।

তবে পুলিশের পক্ষ থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে বলা হলেও দুই তরুণীর পরিবার তা অস্বীকার করেছে। যুক্তরাজ্যের ডেইলি মেইল নিউইয়র্ক পুলিশের বরাতে এমনটি জানিয়েছে।

২৪ আগস্ট থেকে তাদের খুঁজে পাওয়া না গেলে তরুণীদের মা পুলিশকে জানিয়েছেন, তাদের খুঁজে পাওয়ার একদিন আগে গত ২৩ অক্টোবর তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে চিঠি দিয়েছিল সৌদি দূতাবাস।

এর আগে পরিবারটি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে আবেদন করে। যে কারণে সৌদি দূতাবাস তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে নির্দেশ দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আহত ব্যক্তিরা আগুনে দগ্ধ হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft