1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সৌদি ফিরলেন রাজা সালমানের ভাই, পরিবর্তন কি আসন্ন?

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বেঁচে থাকা একমাত্র আপন ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ ব্রিটেনে স্বেচ্ছা-নির্বাসন থেকে স্বদেশে ফিরেছেন।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে তখন প্রিন্স আহমাদ নিজ দেশে ফিরলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ কারণ অনেকে মনে করেন প্রিন্স আহমাদ বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জায়গা নিতে পারেন। যুবরাজ বিন সালমান জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় চাপের মুখে রয়েছেন।

প্রিন্স আহমাদের প্রত্যাবর্তন সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু নিশ্চিত করে নি। তবে আহমাদের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) তিনি স্বদেশে ফেরেন। এছাড়া, কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই বলেছে, প্রিন্স আহমাদের ফেরার উদ্দেশ্য হচ্ছে তিনি রাজতান্ত্রিক সৌদি আরবের নেতৃত্বে ঝাঁকুনি দিতে চান।

তবে, কী শর্তে প্রিন্স আহমাদ ফিরেছেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, তার নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি ফিরেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft