1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

দুই হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে মায়ানমার

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

সনাক্ত হওয়া পাঁচ হাজারের মধ্যে প্রথম দফায় দুই হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে মায়ানমার। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া।

বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মায়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।

তিনি জানান, বাংলাদেশ থেকে পাঠানো ৮ হাজার ৩২ জন রোহিঙ্গা নাগরিকের মধ্যে এখন পর্যন্ত পাঁচ হাজার জনকে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে প্রথম দুই হাজার প্রথম দফায় মায়ানমারে ফিরবেন। এরপর ধারাবাহিকভাবে মায়ানমারের নাগরিক এইসব রোহিঙ্গাদের সেদেশে ফিরিয়ে নেয়া হবে।

প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গাদের মাঠ পর্যায়ের অবস্থা জানতে সকালে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন বাংলাদেশ -মায়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রায় ৩০ সদস্যর প্রতিনিধি দল।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের নেতৃত্বে বুধবার বেলা সাড়ে ১১ দিকে তারা কুতুপালং ডি-৫ ক্যাম্পে পৌঁছান। সেখানে দুই দফায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। দুটিই স্থানে দুই শতাধিক রোহিঙ্গা প্রতিনিধি উপস্থিত ছিলেন। নিজ দেশে ফেরত নিতে মায়ানমারে যেসব প্রস্তুতি নেয়া হয়েছে সেসব বিষয়েও তাদের অবহিত করা হয়।

এসময় রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও প্রত্যাবাসন সম্পর্কিত গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান মো. আবুল কালাম, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার মো. মাসুদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ঢাকায় পৌঁছে মায়ানমারের প্রতিনিধি দলটি। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশ নেন তারা। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft