1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

এবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংলাপের আহ্বান জানিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার দলটির প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর পিএস-১-এর দপ্তর চিঠিটি গ্রহণ করে। এ সময় প্রধানমন্ত্রী দপ্তরে ছিলেন না। তিনি বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন।

এরশাদের পাঠানো সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।

সংলাপের চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরাও আলাপ-আলোচনার প্রয়োজনীয়তা বোধ করছি। এ বিষয়টি উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’

সুনীল শুভ রায় বাংলা জানান, সম্মিলিত জাতীয় জোটের পক্ষে সংলাপের দাবি জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ চিঠিতে স্বাক্ষর করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft