1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

লালমনিরহাটে বিস্ফোরকসহ আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবির ৭ জন আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচজন ও জেএমবির দুজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার সকালে র‌্যাবের একটি দল তাদেরকে আটক করে।

এর আগেও ৩০ সেপ্টেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়কসহ তিন জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করেছিল র‌্যাবে-১৩।

তখন তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্র, গুলি ও জঙ্গিবাদী বই উদ্ধার করার কথাও জানিয়েছে তারা। রবিবার দুপুরে র‌্যাব এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায়।

সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলাটিমের লালমনিরহাট জেলার সমন্বয়ক মেহেদী সাদ্দাম সবুজকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রাম থেকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

এছাড়া একইদিন জেলার পাটগ্রামের রসুলগঞ্জ কলেজ রোড থেকে জেএমবি সদস্য রুহুল আমীন ও খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকেও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক বলেন, ‘চরাঞ্চলগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি রেখেছি। এই অঞ্চলে যতো জঙ্গি আছে আমরা এক এক করে সবাইকে গ্রেপ্তার করতে পারবো।’

এজন্য তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, চলতি বছরে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ১১ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো মূল্যে অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft