1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কাদের সিদ্দিকী-ফখরুল বৈঠক শিগগিরই ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন কাদের সিদ্দিকী

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাদের সিদ্দিকীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে কৃষক শ্রমিক জনতা লীগ যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

দেড় ঘন্টার এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন মির্জা ফখরুল। এসময়ে তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর আবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে তার অংশগ্রহনের বিষয়েও অনুরোধ জানান বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের এক নেতা জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে তিনি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও সরকারের সঙ্গে তাদের সংলাপের বিষয়ে অবহিত করেন। এসময়ে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে আগামী দুই একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।

এদিকে বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ বিষয়ে তার মতামত ব্যক্ত করবেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft