1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

সুপ্রিম কোর্টের দুই গেটে তালা লাগিয়ে আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড বাড়ানোর প্রতিবাদে আদালত বর্জন করে সুপ্রিম কোর্টের দুইটি গেটে তালা লাগিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নেতাকর্মীরা।

বুধবার সকাল ৯টার দিকে আইনজীবী সমিতি সংলগ্ন সুপ্রিম কোর্টের দুইটি গেটে তালা লাগিয়ে দেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় তারা সেখানে ও সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ এখনও চলছে। দুপুর ১টার পর্যন্ত চলবে বলে তারা জানান।

তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।

আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের চাপে এই রায় দেয়া হয়েছে। আদালতে ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ না হলে সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দেয়া হবে।’

মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এই মামলায় নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন হাইকোর্ট। আর দুদকের সাজা বাড়ানোর আবদনের ফলে ৫ বছর বাড়িয়েছেন আদালত। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিদের সাজাও বহাল রেখেছেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft