1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

মুখে কালি মাখানো শ্রমিকদের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শ্রমিকদের আট দফা দাবি আদায়ে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের সময় মানুষের মুখে ‘কালি মাখানো’র ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ের সময় মানুষের মুখে ‘কালি মাখানো’র ঘটনা ‘জঘন্য’ কাজ। এই জঘন্য’ কাজের সঙ্গে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ধর্মঘট সময়ে তারা (শ্রমিকরা) জঘন্য কাজ করেছে। আমাদের ছেলেমেয়েদের কালি মেখে দিয়েছে। আমি মনে করি তারা এই জঘন্য কাজটি করে মনুষ্যত্বের পরিচয় দেয়নি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের নামে রাস্তায় যারা মানুষ হয়রানি করেছে, যারা অন্যের মুখে কালি মেখেছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। তাদের নামে মামলা হবে।

এর আগে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন ও উত্থাপিত আট দফা দাবি আদায়ে শ্রমিকরা রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে। এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালকদের ও শিক্ষার্থীদের মুখে পোড়া মবিল মাখিয়ে দেন শ্রমিকরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft