
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপি সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা পালনে পলাশবাড়ীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র্যালি সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে র্যালিটি আবারো উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, প্রেসক্লাব একাংশের সভাপতি রবিউল ইসলাম পাতা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেতকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।