1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

কোনো চাপের মুখে সংলাপে বসছে না আ’লীগ: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

কোনো চাপের মুখে নতি স্বীকার করে আওয়ামী লীগ সংলাপে বসছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টা হচ্ছে ড. কামাল হোসেন সাহেব ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অনানুষ্ঠানিক বৈঠকে নেত্রী বলেছেন, আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে, তার দরজা আমার জন্য বন্ধ না।’

এর আগে সকালে সংলাপের জন্য আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ৭ দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি দেয়ার প্রেক্ষিতে এ আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল ৮টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংলাপের চিঠি নিয়ে রাজধানীর বেইলি রোডে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় পৌঁছান আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সংলাপের আমন্ত্রণ জানিয়ে নয়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির জবাব দিতেই জোট প্রধান ড. কামাল হোসেনের বাসা যান তারা।

গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ চিঠি পৌঁছে দেন।

চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য এস এম কামাল হোসেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft