
গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের দুই অবুঝ শিশু যৌন হয়রানিকারী নুরুন্নবীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে এসআই দিবাকর অধিকারীর সঙ্গীয় ফোর্স আজ ২৯ অক্টোবর সোমবার বিকাল ৩ ঘটিকার সময় আলোচিত দুই শিশু যৌন হয়রানির দ্বায়ে মামলার মুল আসামী নুরুন্নবী কে আটক করেছে।
গ্রেফতারকৃত নুরন্নবী মেম্বার সদর উপজেলার চকমরোজপুর মৃত ইউসুব উদ্দিন ব্যাপারীর ছেলে।
উল্লেখ্য,গত ২৪ অক্টোবর গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজপুর কাজীবাড়ি এলাকায় একই পরিবারের সাত বছর বয়সী ২ শিশু বেবী ও জয়া রাণী রবিদাসকে একই এলাকার মুদির দোকানদার নুরুন্নবী মিয়া মেম্বারের দোকান ঘরে নিয়ে জোরপূর্বক যৌন হয়রানি করলে শিশু দুটির পরিবার থানায় মামলা করে। সেই মামলায় পুলিশ নুরুন্নবীকে গ্রেফতার করে। এ ঘটনার প্রতিবাদ করে মুল আসামিকে গ্রেফতারের দাবীতে গতকাল রবিবার মানববন্ধন ও করে এলাকাবাসী। মুল আসামীকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।