1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

লেস্টার সিটির মালিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ভিচাই শ্রীবদ্ধনপ্রভার অনুপ্রেরণাতেই ২০১৬ সালে সব বাধাকে জয় করে অসাধ্যসাধন করেছিল লেস্টার সিটি, জিতেছিল লিগ শিরোপা। অনুপ্রেরণাদায়ী ফুটবলপ্রেমী সেই মালিকের মৃত্যুও হল ফুটবল দেখতে গিয়েই।

শনিবার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় ভিচাই শ্রীবদ্ধনপ্রভা প্রাণ হারিয়েছেন বলে খবর দিয়েছে লেস্টার সিটি।
বিধ্বস্ত হওয়া সে হেলিকপ্টারে শ্রীবদ্ধনপ্রভার সঙ্গে ছিলেন তার দুই সহকারী নুরসারা সুকনামারি, কাভেপোর্ন পুনপারে ও হেলিকপ্টার চালকের স্ত্রী ইজাবেলা রোজা লেচোভিচ। কপ্টার চালক এরিক শ্যাফারসহ আরোহীদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। খবর রয়টার্স’র।

শনিবার লেস্টার সিটি ও ওয়েস্টহ্যামের ম্যাচ দেখে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এর আগে নিহতদের নিয়ে ধোঁয়াশা থাকলেও লেস্টারের আনুষ্ঠানিক বিবৃতির পর এ নিয়ে সবকিছু পরিষ্কার হলো।
শ্রীবদ্ধনপ্রভা নিজেদের মাঠ কিং পাওয়ারে নিয়মিত খেলা দেখতে আসতেন। খেলা দেখাটা মোটেও সহজ ছিল না। ১৩ ঘণ্টার কষ্টকর ভ্রমণ শেষেই তিনি দেখতে পেতেন নিজ দলের খেলা। খেলা দেখেই তিনি উড়ে যেতেন থাইল্যান্ডে।

২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। ফোর্বস সাময়িকীর জরিপ অনুসারে থাইল্যান্ডের পঞ্চম ধনী ব্যক্তি তিনি, সম্পদের পরিমাণ ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০১৭ সালে তিনি বেলজিয়ামে ওএইচ ল্যুভেন নামের আরেক ফুটবল ক্লাবের মালিকানা গ্রহণ করেন।

২০১৫-১৬ মৌসুমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বাঘা বাঘা দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ জিতে নেয় লেস্টার সিটি, আর সে রূপকথায় কোচ ক্লদিও রানিয়েরির পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা ছিল মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভার।

আনুষ্ঠানিক বিবৃতিতে লেস্টার জানিয়েছে, ‘ভিচাই শ্রীবদ্ধনপ্রভার মাঝে পৃথিবী একজন মহান মানুষকে হারাল। তার নেতৃত্বে লেস্টার সিটি একটা পরিবারের মতো ছিল, লেস্টারকে নিয়ে তাঁর যত উচ্চাশা ছিল, তা পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।’

দুর্ঘটনার কারণে ইএফএল কাপে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে লেস্টার। একই সঙ্গে ইন্টারন্যাশনাল কাপে নিজেদের ডেভেলপমেন্ট স্কোয়াডের সঙ্গে ফেইনুর্দের ম্যাচটিও আপাতত খেলবে না তারা।

প্রিয় মালিকের জন্য টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দলের সহ-অধিনায়ক ক্যাসপার স্মাইকেল, স্ট্রাইকার শিনজি ওকাজাকি ও জেমি ভার্ডি, ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে ও বেন চিলওয়েল প্রমুখ। সহমর্মিতা জানিয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আর্সেনাল, ওয়েস্টহ্যাম, সাউদাম্পটনসহ আরও অনেক ক্লাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft