1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ১৮৯জন যাত্রী নিয়ে লায়ন এয়ারের বিমান বিধ্বস্ত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ১৮৯জন যাত্রী নিয়ে লায়ন এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ছেড়ে যাওয়া ১৮৯ জন যাত্রীবাহী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার সকালে দ্য লায়ন এয়ার ফ্লাইটের একটি বিমান জাকার্তা থেকে পঙ্কাল পিনাংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, বোয়িং-৭৩৭ নামের বিমানটি জাকার্তা বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল ৬টা ৩৩ মিনিটে ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।

দ্য লায়ন এয়ারের মুখপাত্র ধালাং মান্ডালা বলছেন, ‘আমরা এটা নিশ্চিত হয়েছি যে আমাদের একটি বিমান ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির অবস্থান এখনও চিহ্নিত করা যায়নি।’

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে কম খরচের বিমান সংস্থা লায়ন এয়ার ওই ফ্লাইটটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পর বিমানটি যখন সমুদ্র অতিক্রম করছিল তখন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আভ্যন্তরীণ রুটে চলাচলকারী ওই বিমানটি জাকার্তা থেকে সুমাত্রার পাংকাল পিনাং যাচ্ছিল। বিমানটিতে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক, এক সদ্যজাত, ২ শিশু, ২ জন পাইলট ও ৫ জন কেবিন ক্রু ছিল। ধারণা করা হচ্ছে,বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘এটি নিশ্চিত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’

এয়ারলাইনের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাত রয়টার্সকে বলেন, ‘আমরা এই মুহুর্তে কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।’

তানজং প্রিয়ক বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ইন্দোনেশিয়ান গণমাধাম্য জানায়, ‘টগবোটটি ধ্বংসাবশেষ পানিতে দেখেছে।’ এদিকে উদ্ধারকারীরা অভিযান শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft