
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ ২৮ অক্টোবর রোববার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম চৌধুরী পলাশবাড়ী থানা পরির্দশনে আসলে পলাশবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন অফিসার ইনচার্জ(তদন্ত) মোস্তাফিজ দেওয়ানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম ৷
নির্বাচন কমশিনার পাশে এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা, জেলা পুলিশ প্রকৌশলী আবদুল মান্নান মিয়া । এসময় থানা চত্বরে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সিসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।